জাতীয়তাবাদী নবীন দলের মহিলা বিষয়ক সম্পাদিকা হলেন তিশা চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মহিলা বিষয়ক সম্পাদিকা পদে দায়িত্ব পেলেন তিশা চৌধুরী। তিনি কানাডায় বসবাসরত একজন বিশিষ্ট ব্যবসায়ী। আজ (শনিবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হুমায়ুন আহমেদ তালুকদার অনলাইনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা আনুমানিক ২ বছর পূর্বে পারিবারিক কারণে অব্যহতি নেন। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য থাকা মহিলা বিষয়ক সম্পাদিকা পদে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আব্দুল মালেক চৌধুরীর কন্যা কানাডায় বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী তিশা চৌধুরী কে গঠনতন্ত্রের ক্ষমতাবলে আমি মনোনয়ন প্রদান করলাম।

তিনি আরো বলেন আমার দৃঢ় বিশ্বাস সততা ও আদর্শের শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে উক্ত পদের দায়িত্ব পালন করিবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা জানান, তিশা চৌধুরী তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে রাজপথের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তিশা চৌধুরীর নামে প্রায় ৭ টি রাজনৈতিক মিথ্যা মামলা রয়েছে। তিনি কানাডায় বসবাসরত অবস্থায় কানাডায় জাসাস সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অবগত আছেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর