নির্বাচনে ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিএনপি-জামায়াত: তথ্যমন্ত্রী

দেশে নির্বাচন আসলে বিএনপি-জামায়াত ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে কড়া মুসলমান হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ (শনিবার) দুপুরে দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়য় পাঁচ শতাধিক মসজিদের ইমাম-ওলামাদের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব বলেন। রাজধানীর মিন্টু রোডের বাসা থেকে অনলাইনে ঐ অনুশ্তহানে যুক্ত হন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আলেম-ওলামাদের কথা বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকার সময়ও ভাবেনি। কিন্তু নির্বাচনে ঠিকই ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আলেম-ওলামাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।করোনা পরিস্থিতিতে দেশের প্রায় সব মসজিদের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দ প্রদানের মাইলফলক উদ্যোগ প্রধানমন্ত্রীর আন্তরিক ভাবনারই ফসল’।

এ আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ার ৫০৪টি মসজিদের প্রত্যেকটির ইমাম-ওলামাদের মাঝে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্বের সবার নিরাপদ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর