হাসপাতাল থেকে পালিয়ে আত্মহত্যা করলেন করোনা রোগী

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে পালিয়ে আত্মহত্যা করেছেন এক করোনা আক্রান্ত রোগী। শুক্রবার (১৯ জুন) রাতে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। আজ (শনিবার) সকালে আদাবর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান খন্দকার (৪১)। তিনি আদাবরের একটি বাড়ির কেয়ারটেকার হিসাবে কাজ করতেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোমিন ।

তিনি জানান, সকালে স্থানীয়দের ফোন পেয়ে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেন ম্যানশন নামে একটি বাড়ির পাশে কাঁঠাল গাছ থেকে আবদুল মান্নানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মান্নান ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন।

১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন। স্ত্রী ও এক ছেলেও এই ভাইরাসে আক্রান্ত। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ সদস্য।

আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ই জুন মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গতকাল রাতে পালিয়ে এসে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর