তিন শিশুকে ধর্ষন: কবিরাজের দাবি শয়তানের কাজ

কবিরাজি চিকিৎসার নাম করে গাইবান্ধার সাদুল্লাপুরে তিন শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণমাধ্যমের কাছে ধর্ষণের অভিযোগ স্বীকারও করেছেন তিনি। তার দাবি, শয়তান তাকে এই কাজ করিয়েছে।

জানা যায়, প্যারালাইসিসে আক্রান্ত এক রোগিকে ঝাড়ফুক দিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব নেন উপজেলার পশ্চিম দুলাল গ্রামের কথিত কবিরাজ ফারুক। এসময় কবিরাজি চিকিৎসার উপকরণ হিসাবে মাটি আনার কথা বলে রোগীর শিশু ভাগবিকে ধর্ষণ করে সে। একইসাথে পাশের বাড়ির আরও দুই শিশুকে একইভাবে পাশবিক নির্যাতন করে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ডা. নাজনীন আক্তার হ্যাপী বলেন, এইসব অপরাধীদের বিচার হোক। এসব অনেক বেশি বেড়ে গিয়েছে।

আজ (শনিবার) দুপুরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নির্যাতিত তিন শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর