হাটহাজারির পর নাজিরহাট মাদ্রাসার নিয়ন্ত্রণেও আল্লামা শফী

হাটহাজারির পর চট্টগ্রামের আরও এক ঐতিহ্যবাহী কওমী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বড় মাদরাসারও নিয়ন্ত্রণ করছেন আল্লামা আহমদ শফী। মাদ্রাসাটির মোহতামিম আল্লামা শাহ মো. ইদ্রিছের মৃত্যুর পর মোহতামিম পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেন আল্লামা শফি।

সম্প্রতি বিতর্কিতভাবে হাটহাজারি মাদ্রসা থেকে জুনায়েদ বাবুনগরীকে অব্যহতি দেয়ার পর নাজিরহাট মাদ্রসাতেও নিজের শূরা কমিটির বৈঠক তোয়াক্কা না করেমাওলানা ছলিমুল্লাহকে মোহতামীম নিয়োগ দেন।

এ বিয়ে দেখা যাচ্ছে স্থানীয় ও সংশ্লিষ্টদের মাঝে চাপা ক্ষোভ। প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে হেফাজতের সাবেক শীর্ষ নেতা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে আল্লামা শফির। জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বর্তমান ফটিকছড়ি উপজেলার নানুপুর বাবুনগর মাদ্রাসার মোহতামিম এবং নাজিরহাট বড় মাদ্রাসার অন্যতম শূরা সদস্য।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী জানান, দীর্ঘদিন ধরে হাটহাজারী মাদরাসার পরিচালক মাওলানা আহমদ শফি নাজিরহাট মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছলিমুল্লাহকে নাজিরহাট মাদরাসার পরিচালক নিয়োগ দেয়ার জন্য অবৈধ সব পন্থা অবলম্বন করে আসছেন। এতে এলাকাবাসী উত্তেজিত ও বিক্ষুব্ধ। আমি বিক্ষুব্ধ এলাকাবাসীকে এখনও ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছি। আমি বলেছি, যা হবে আইন ও শুরার মাধ্যমে হবে।

এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ না করায় আল্লামা শফির সাথে কথা বলা সম্ভব হয়নি। এমনকি তাঁর ছেলে মাওলানা আনাস মাদানীও ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, ফটিকছড়ি থানার অন্তর্গত নাজিরহাট পৌরসভার দীর্ঘ ১০৯ বছরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টান আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম প্রকাশ নাজিরহাট বড় মাদ্রাসা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর