ঢাকার বাসায় আইসোলেশনে মাশরাফি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ঢাকায় তার নিজ বাসায় আইসোলেশনে আছেন। আজ দুপুরে মাশরাফি নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ঢাকায়ই করোনাভাইরাস পরীক্ষা করা হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর এখন তিনি মিরপুরে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত দু’দিন আগে প্রথমে জ্বর ও শরীর ব্যথা ছিল মাশরাফির। এরপর করোনা টেস্ট করা হয়। আজ শনিবার দুপুরের পর পরই রিপোর্ট মিলেছে। করোনা পজিটিভ।

এর আগে গত সোমবার (১৫ জুন) করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা। রোববার (১৪ জুন) রাতে হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ঢাকার বাসায় চিকিৎসা চলছে তার। হোসনে আরার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর