প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় দেশে এখনও করোনায় মৃতের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ (শনিবার) বিকালে ৪টার দিকে ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে ‘কোভিড-১৯ হাসপাতাল’ হিসেবে অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো কোভিড রোগীদের জন্য ব্যবস্থা করেছি। প্রতিটি হাসপাতাল এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে।তিনি বলেন, আমরা আরও আনন্দিত, প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো এগিয়ে এসেছে করোনা চিকিৎসায়। আমরা আরও খুশি হলাম, সিকদের গ্রুপের সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালটি আজকে করোনা চিকিৎসায় যুক্ত হলো।
তিনি আরও বলেন, করোনার কারণে পৃথিবী প্রায় থমকে গেছে। মানুষ কাজ করতে পারছে না। গৃহবন্দীর মত আটকে আছে। এই পরিস্থিতি থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসবে। আমরা প্রতিনিয়ত প্রধানমন্ত্রীর সাথে আলাপ করি। তিনি নির্দেশনা দেন একটি লোকও যেন স্বাস্থ্য সেবার বাইরে না থাকে
বার্তাবাজার/নিমফুল