কানাডায় গেলেন আওয়ামী লীগের হানিফ

কানাডায় গিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার ভোররাতে তিনি কানাডার উদ্দেশ্যে শাহজালালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ত্যাগ করেন।

জানা যায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দোহা গিয়েছেন। ট্রানজিট যাত্রী হিসাবে সেখান থেকে কানাডা যাবেন তিনি।

আজ (শনিবার) বিকালে হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

টুটুল জানায়, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবউল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। এর মধ্যে এক আত্মীয় অসুস্থ। কিন্তু করোনার জন্য অনেক দিন ধরে সেখানে যেতে পারছিলেন না। তাদের সবার সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।

খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর