কলাপাড়ায় টানা ১২ দিনের বৃষ্টিতে পানিবন্দি গোটা উপজেলা

কলাপাড়ায় টানা ১২ দিন ধরে ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে গোটা উপজেলা পানি বন্দি হয়ে পরেছে। আগাম সব্জি খেত, মাছের ঘের, পুকুর ভেসে গেছে পানিতে। গবাদী প্রানী খাদ্য সহ নানা সংকটে পড়েছে উপকূলীয় মানুষ।

উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাধেঁ বাপাউবো কর্তৃক পানি ওঠানামা সুইজগেট গুলো কতিপয় প্রভাবশালীর দখলে থাকায় পানি নামানোর চেয়ে বেশি উৎসাহী জোয়ারের পানি ওঠাতে। এর কারণ জাল পেতে মাছ ধরা। সুইজগেট গুলোয় নিয়ন্ত্রণ না থাকায় পানি বন্ধির অন্যতম কারণ। অভিরাম বৃষ্টির কারণে নীলগঞ্জ, মিঠাগঞ্জ, বালিয়াতলী, লালুয়া, ধুলাসার, টিয়াখালী, চম্পাপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ সহ গোটা উপজেলার সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি ক্ষেত পানিতে তলিয়ে পচে যায়। মাছের ঘের,অধিকাংশ পুকুর পাড় তলিয়েগিয়ে মাছ ভেসেগেছে। কোথাও কোথাও এই পানি নামতে গিয়ে আরও দুই চার দিন সময় লেগেযাবে।

ইতিমধ্যে চরম গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে। সুইজ খালগুলোর বিভিন্ন অংশে ইচ্ছা মাফিক পানির গতি রোধ করে জাল পাতার কারণে পানি ওঠা নামায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। চলতিআমণ ফসলের চাষা-বাদ এই আষাঢ়েই শুরু হয়ে যাবে।এই মুহুর্তেই সুইজগেট গুলোর নিয়ন্ত্রণ কৃষকের হাতে না আসলে শুরুতেই বিজতলা পানি বন্দি হওয়ার আশংঙ্কা রয়েছে। এবং আসন্ন অতি বৃষ্টির সময় পানি বন্দি হয়ে আমণ ফসল আশানুরুপ ফলন নাও হতে পারে এমন আশংঙ্কা কৃষকের মাঝে।

নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের সব্জি চাষি ফারুক জানান, আমার দুই বিঘা জমিতে আগাম সব্জি চাষ করি হঠাৎ বৃষ্টির পানিতে তলিয়ে যায় । সময় মত সুইজগেটে পানি না নামানোর কারণে আমার সব্জি ক্ষেত নস্ট হয়ে যায়, এর কারনে মারাত্বক আর্থিক ক্ষতির স্বিকার হই।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা পানি বন্ধি হয়ে পরে,সুইজগেট দিয়ে পানি নামতে বিলম্ব হচ্ছে অনেক মাছের ঘের তলিয়ে গেছে অনেক সব্জি চাষির ক্ষেত পানিতে তলিয়ে যায়। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড্ নাসির উদ্দিন মাহমুদ জানান,এরকমের বৃষ্টি গত ১০ বছরেও হয়নি সুইজখাল গুলোর বিভিন্ন অংশে খাস জমি বন্ধোবস্ত দেয়ায় সেই সব খালে বাড়ি ঘর ওঠায় পানি ওঠা নামায় ব্যাঘাত হচ্ছে।

সবজি চাষিরা ক্ষতির শিকার হচ্ছেন অনেক মাছের ঘের তলিয়ে গেছে। উপজেলা কৃষিকর্মকর্তা আব্দুল মন্নান জানান,সবজি চাষিদের ক্ষতি হয়েছে আগাম বৃষ্টি হওয়ায় আউশ ফলনে ভাল হয়েছে। পানি বন্দি এলাকা গুলো বাধঁ কেটে দেয়া হচ্ছে এ অভিযান চলমান রয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর