ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকার সাভারে বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা (উত্তর) এর ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে তেঁতুলঝোড়া কলেজে একটি আমগাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব।

প্রসঙ্গত, করোনা সংক্রমনের ভিতরেও এই বর্ষায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নির্দেশক্রমে দেশব্যাপী এই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগ তাদের অন্তর্গত এলাকার সকল ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি বিস্তৃত করতে আজ এক হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ করার কাজের শুভ উদ্বোধন করেছে।

গণমাধ্যমকে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দলের সকল নেতাকর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা পালন করে আজকে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগ এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, অন্তত প্রকৃতিকে রক্ষা করতে হলে বেশী বেশী গাছ লাগাতে হবে, এর কোনো বিকল্প নাই। সেইদিক বিবেচনা করে আজকের এই কর্মসূচির জন্য আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর কে সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

মঞ্জুরুল আলম রাজীব এসময় প্রাকৃতিক দূর্যোগ প্রতিরক্ষায় এবং পরিবেশ সুন্দর রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আরও জানান, করোনা মহামারিতে প্রথম সারির যোদ্ধা স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি নির্মল রঞ্জন গুহ সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আজ করোনা ভাইরাসে আক্রান্ত। তবুও জীবনের মায়া না করেই আজ দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রকৃতি বাচাঁতে হলে গাছের কোন বিকল্প নেই বলেও জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা উপস্থিত গণমাধ্যমকে জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের দিকনির্দেশনায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের আজকের এই কর্মসূচি।

আজ আমরা ঢাকা জেলা (উত্তর) এর অন্তর্গত সকল এলাকা এবং সাভার পৌরসভা সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আজ তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন সহ অন্যান্য ইউনিয়নে বিভিন্ন প্রজাতির মোট এক হাজার বৃক্ষরোপণ করতে যাচ্ছি আমরা।

এই বৃক্ষরোপন কর্মসূচি চলাকালে অন্যান্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইউনুস আলী, ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হোসাইন, সহ-সভাপতি রঞ্জিত সাহা, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলী মাহবুব, সদস্য জাহাঙ্গীর মোল্লা, সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ মোল্লা, সহ-সভাপতি আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদ আলী মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেম আলী প্রমুখ সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর