কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতপাড়া গ্রামের জসিম উদ্দিন মাষ্টারের বাড়ির রান্না ঘরের পাকা মেঝে খুঁড়ে ২টি গোখড়া প্রজাতির সাপ ও ২৬ টি ডিম উদ্ধার করেছে স্থানীয় সাপুড়িয়া।
জসিম উদ্দিন মাষ্টার জানান, শুক্রবার (১৯ জুন) রাতে একটি সাপ বাড়ির উঠানে দেখে সাপুড়িয়া আলামিন কে খবর দেওয়া হয়। এরপর শনিবার (২০ জুন) সকালে সাপুড়িয়া রান্নাঘরের পাকা মেঝে খুঁড়ে দুইটি খয়েরী গোখড়া প্রজাতির সাপসহ ২৬ টি ডিম উদ্ধার করে।
সাপুড়িয়া আলামিন জানান, এক মাসের মধ্যেই ডিম থেকে সাপের বাচ্চা ফোটার সম্ভাবনা ছিল। এদিকে ডিমসহ দুইটি গোখড়া সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখার জন্য ভিড় জমায় জসিম উদ্দিনের বাড়িতে।
কে.এ.স/বার্তাবাজার