যশোরে নতুন ৩০ করোনা রোগী শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় যশোর জেলার ৩০টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।এ করোনাভাইরাস নির্ণয়ে যশোরে নমুনা পরীক্ষা শুরুর একদিনে এটি সর্বাধিক সংখ্যা।

যশোর জেলায় করোনা আক্রান্ত বলে শনাক্ত ব্যক্তির সংখ্যা মোট ৩০০ ছাড়িয়েছে। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন ১২০ জন।
যশোর(যবিপ্রবি)জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ডঃ শিরিন নিগার জানান, আজ শনিবার(২০শে জুন)করোনা শনাক্তের ফলাফলে যশোরের ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের, নমুন পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়।যশোর জেলার ৩৫ জনের করোনা পজেটিভের মধ্যে পাঁচটি ছিল ফলোআপ। ফলে এদিন নতুন শনাক্তের সংখ্যা ৩০ জন।

যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন বার্তা বাজার কে জানান,সকালে যবিপ্রবি ল্যাব থেকে যে ৩৫ জনের পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে তার মধ্যে নতুন শনাক্ত ৩০ জন,বাকি পাঁচজন পুরনো রোগী।তিনি আরো বলেন, আক্রান্ত রোগীদের অবস্থান ও তাদের ইতিহাস জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর