করোনা: কুমিল্লায় আরেক ডাক্তারের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মুজিবুর রহমান রিপন।

আজ শনিবার(২০ জুন) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী।

ডা.মুজিবুর রহমান রিপন ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্ত্রীও একজন চিকিৎসক। তাদের দুই ছেলে রয়েছে।

ডা.মুজিবুর রহমান রিপন বেশ কিছুদিন কুমিল্লায় চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর