কক্সবাজারে ডিবি’র অভিযানে পৌনে ২ লাখ ইয়াবাসহ আটক ৩

ডিবি পুলিশের পৃথক অভিযানে ১লাখ ৮০হাজার পিস ইয়াবা ও একটি ডিসকভার মোটর সাইকেলসহ ৩জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, আলীকদম থানার আলীকদম ইউনিয়নের আমতলী পাড়ার আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রশিদ (২৬)। নাইক্ষ্যংছড়ি থানার দোছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের মৃত মোঃ ইসলামের স্ত্রী মাহমুদা বেগম (৪১)। উখিয়া থানার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের মক্তুল হোসেনের ছেলে এনামুল হক (২২)।

অভিযানের সত্যতা নিশ্চত করেছেন কক্সবাজার ডিবি পুলিশের (ওসি) আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ও ১৯ জুন পৃথক ভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন এসআই মানস বড়ুয়া। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর