কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।
তিনি জানান, ‘মৃত চারজনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।’
মৃত ইব্রাহিম মিয়া, সিরাজ উদ্দিন, নিপেন্দ্র কুমার পোদ্দার ও আবু ইউসূফ সবাই কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি