করোনার শুরু থেকেই ফ্রন্ট লাইনে থেকে মানুষের জন্য কাজ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।এবার ম্যাশ নিজেই আক্রান্ত হয়েছেন মরণঘাতী করোনাভাইরাসে।
জ্বর থাকায় ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। গতকাল রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য। তবে মাশরাফী শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে, ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।
কে.এ.স/বার্তাবাজার