আলফাডাঙ্গায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ায় ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে ৫জন পথচারীকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৭০ ধারা অনুযায়ী প্রত্যেককে ১হাজার টাকা করে ৫ জনকে মোট পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, ‘করোনা প্রতিরোধে সর্বসাধারণের জন্য মাস্ক ব্যবহারে সরকারের নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা মানছেন না অনেকেই। তাই করোনা সংক্রমণ রোধে জনসাধারণকে আবশ্যিকভাবে মাক্স ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর