প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে মুরাদ হাসানের শোক

একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, কামাল লোহানী ছিলেন দেশ ও জাতির বিবেকের প্রতিনিধি।

মুক্তবুদ্ধি ও মুক্তজ্ঞান চর্চার অন্যতম প্রতিভূ হিসেবে তিনি ছিলেন সকলের প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে একজন অসাম্প্রদায়িক ব্যক্তির জীবন প্রদীপ নির্বাপতি হলো যে শূন্যতা সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, কামাল লোহানী (৮৬) আজ ২০ জুন ২০২০ সকাল আনুমানিক সোয়া দশটার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর