দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২৪০ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এদিনে ৩৭ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪২৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৪৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন।
শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বার্তাবাজার/কে.জে.পি