ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের উজির আলী স্কুলে এ ক্যাম্পের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নামের ২ টি স্বেচ্ছাসেবী সংগঠন।

শরুতে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।পরে শহরের বিভিন্ন এলাকার ৩’শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদাণ ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। ঝিনাইদহে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে ও ২ জন অনলাইনে আগতদের সেবা প্রদাণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর