সরিষাবাড়ীতে অটোবাইক চালকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে দুই সন্তানের জনক হাফিজ মিয়া (৩০) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর পূর্বপাড়া গ্রামের রাস্তার পাশে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাফিজ মিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা এবং পরিবার সুত্রে জানা যায়, হাফিজ মিয়া গত শুক্রবার রাতে খাওয়ার পর অটোবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়। এর পর বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজা-খুজি শুরু করেন। পরে শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারে ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর গ্রামে পাট ক্ষেতের পাশে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে তারা হাফিজ মিয়ার লাশ দেখতে পায়। এ ঘটনার সংবাদ পেয়ে শনিবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত হাফিজ ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাশঁনাগী গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। নিহতের বাবা আব্দুস সাত্তার বলেন, শুক্রবার রাতে খাওয়ার পর আমার ছেলে অটো নিয়ে বের হয়। অনেক রাত হলেও বাড়ীতে ফিরে না আসায় আমরা খুজতে থাকি। সকালে খবর আসে আমার ছেলেকে হত্যা করে অটোবাইকটি নিয়ে গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন, হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানোর প্রত্তুতি চলছে। এছাড়া তার অটোবাইকটি ঘটনা স্থলে পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে অটো গাড়িটি নেয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর