দেশে ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২৪০ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৪৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন।

শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল শুক্রবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪৩ জনের। মারা গেছেন ৪৫ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর