নিজের অন্তঃসত্ত্বা মেয়েকে বিক্রি করলেন বাবা-মা

ভারতের গুজরাটে নিজের অন্তঃসত্ত্বা মেয়েকে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছেন বাবা-মা ও কিশোরীর প্রেমিক।

গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায় ঘটনাটি ঘটেছে। পরে ওই কিশোরীর বাবা-মা ও প্রেমিককে শিশু পাচার আইনে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, ১৭ বছর বয়সী সেই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল এক যুবকের। পরবর্তীতে অবৈধ সম্পর্কের জেরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ৫০ হাজার টাকায় কিশোরীকে বেঁচে দেয় তার বাবা-মা ও সেই প্রেমিক।

পুলিশ বলছে, কিশোরীকে বেঁচে দেওয়ার পর এক আত্মীয় ওই কিশোরীর বাবাকে বলেন, অনেক কম টাকায় মেয়েকে বেঁচে দিয়েছ। যেহেতু সে কিশোরী, তাই অন্ততপক্ষে পাঁচ লাখ টাকায় বেঁচা উচিত ছিল।

এরপরই ওই কিশোরীর বাবা যার কাছে মেয়েকে বিক্রি করেছিলেন, তার কাছ থেকে অতিরিক্ত টাকা চাইতে শুরু করেন। অবশ্য সেই টাকা আদায়ের আগেই পুলিশের জালে ধরা পড়ে যান সবাই।

বার্তবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর