সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের ৪২৫৩ জন করোনায় আক্রান্ত

মরণঘাতী করোনাভাইরাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে সশস্ত্র বাহিনীর আটজন সদস্য মারা গেছেন, তবে তারা সকলেই অবসরপ্রাপ্ত ছিলেন।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর’র পরিচালকের পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্র বাহিনীর মোট ৮ জন মারা গেছেন, তারা অবসরপ্রাপ্ত ছিলেন।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। আর প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর