যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর—খুলনা মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইজি বাইক এর যাত্রী মনিরুল ইসলাম (৪৩) ও মিজানুর রহমান বিশ্বাস (৪৫)নামে দুই জন নিহত হয়েছেন এবং ইনামুল ইসলাম (১৮) নামে এক যাত্রী আহত হয়েছেন। শনিবার(২০ শে জুন) সকালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন,অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের দবির শেখের ছেলে মনিরুল ইসলাম(৪৩)ও খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে মিজানুর রহমান বিশ্বাস (৪৫)। একই দূর্ঘটনায় আহত হয়েছেন খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে। ইজিবাইকের অপর যাত্রী ইনামুল ইসলাম (১৮)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার রাজঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক বাইপাস সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। সকাল পৌনে সাতটার দিকে সেটি নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর—খুলনা মহাসড়কে ওঠে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের (ঝিনাইদহ—ট—১১০১৫৬) সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল সাতটা ২০ মিনিটের দিকে আহত মনিরুল ইসলাম ও মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। ইনামুল ইসলাম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
কে.এ.স/বার্তাবাজার