ফুটবলারদের ফিটনেস ফেরাতে পৌর ক্রীড়া একাডেমির উদ্যোগ

ফুটবলারদের ফিটনেস ফেরাতে কাজ করছে ঈশ্বরগঞ্জ পৌর ক্রীড়া একাডেমি। বেশ কয়েক বছর ধরে একাডেমীর উদ্যোগে ফুটবলার তৈরির কাজ চলছে।

করোনা দুর্যোগে ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে প্র্যাকটিস চালু রেখেছে ঈশ্বরগঞ্জ খেলার মাঠে। করোনা পরিস্থিতিতে প্রায় সব কিছু থমকে আছে।ফুটবলেও তার ব্যতিক্রম নয়। ঘরে অবস্থান করার প্রেক্ষিতে ফুটবলারদের ফিটনেস নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে অনেক পরিশ্রম করতে হয়। তাই ঈশ্বরগঞ্জ পৌর ক্রীড়া একাডেমির উদ্যোগে করোনা দুর্যোগের মধ্যেও প্রতিদিন প্র্যাকটিস করানো হয়। খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ রাখে।

অনেক ফুটবলারের কথা অনুযায়ী তাদের প্র্যাকটিস ঠিক মত না হলে তাদের অনেক ক্ষতি হতে পারে বলে। ওই অবস্তায় ফুটবলারদের ফিটনেস ঠিক রাকতে কাজ করছে ঈশ্বরগঞ্জ পৌর ক্রীড়া একাডেমি। ঈশ্বরগঞ্জ পৌর ক্রীড়া একাডেমির কোচ শাজাহান কবির বলেন, আমি ক্ষুদে ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে কাজ করে যাচ্ছি। তারা সবাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিদিন মাঠে প্র্যাকটিস চালু রাখা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর