করোনা মহামারির মধ্যে উত্তরে এবার বন্যার ভয় দেখাচ্ছে তিস্তা। পানি উন্নয়ন বোর্ড বলেছেন, তিস্তা ব্যারেজ পয়েন্টে রেড এলার্ট জারির পাশাপাশি পানি বাড়ার শঙ্কা রয়েছে।
আরও বলেছেন, আগের বছরগুলোতে ক্ষতিগ্রস্ত বাঁধ ও স্থাপনাগুলোর পুরোপুরি সংস্কার কাজ না হওয়ায় বন্যায় বেশি ক্ষতির শঙ্কা স্থানীয়দের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও।
উজানের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বাড়ছে। তীব্র গরমে হিমালয়ের বরফ গলতে শুরু করলেও পাহাড়ি ঢল আসেনি এখনও। তাতেই কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (১৯ জুন) রেড এলার্ট জারির কথা নিশ্চিত করে আরও পানি বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রকাশ ঘোষ।
তিনি বলেন, প্রচুর বৃষ্টি হয়েছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে রেড এলার্ট জারি করা হয়েছে। তবে বাঁধে ক্ষতির খবর আমরা পাইনি।
এদিকে এখনই অস্থির হয়ে উঠেছে নদীপাড়ের মানুষেরা। সব হারিয়ে আশ্রয় প্রকল্পে মাথাগোঁজা রংপুরের গঙ্গাচড়ার বেশকিছু পরিবার এরই মধ্যে ঘরবাড়ি হারিয়েছে।
বার্তবাাজার/কে.জে.পি