মেহেরপুরে করোনায় আরো ১ জনের মৃত্যু

মেহেরপুরে মরণঘাতী করোনাভাইরাসে আব্দুল মহিত লাল্টু (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। লাল্টু মেহেরপুর জেলা শহরের নতুনপাড়ার মহর আলী ওরফে মুক্তার ছেলে।

শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন জানান গত ৪দিন যাবত মেহেরপুর জেনারেল হাসপাতালের লাল্টু ভর্তি ছিল। শুক্রবার তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার পর তার পজেটিভ দেখা দেয়। পজেটিভ ফলাফল আসার পরপরই তাকে হাসপাতালের করোনা ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

এদিকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে,সরকারী বিধি অনুয়ায়ী আব্দুল মহিত লাল্টুকে দাফন করা হবে।
উল্লেখ্য,এ পর্যন্ত মেহেরপুর জেলাতে ১৫শ ১৩জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩৯জন। সুস্থ্য হয়েছে ১৫জন। এবং মারা গেছে ৪জন। বাকী সকলের নেগেটিভ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর