মেহেরপুরে ১০ বোতল ফেনসিডিলসহ আটক ১

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ব্যাক্তি কুষ্টিয়া জেলার মৃত আব্দুল মোমিনের ছেলে মোঃ আব্দুল আলিম(৪৭)। তার গ্রামের বাড়ি কালিশংকরপুর এলাকায়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে নটার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মেহেরপুর থানাধীন রায়পুর গোরস্থান পাড়া বাইতুন নূর জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে তল্লাশি করে তার কাছে থাকা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জুলফিকার আলী বার্তা বাজার কে জানান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী স্যারের নির্দেশে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর