ভারতে একই পরিবারের ৬ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

ভারতের আহমেদাবাদের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে লাশ উগুলোকে উদ্ধার করা হয়েছে আহমেদাবাদে ভাটভা এলাকা থেকে।

নিহত ব্যক্তিরা হলেন- অমরেশ প্যাটেল (৪২), তাঁর ভাই গৌরাঙ্গ প্যাটেল, তাদের ১২ বছর বয়সী ছেলে মায়ুর ও ধ্রুব, মেয়ে কৃতি (৯) ও সানভি (৭)। তবে কে কার সন্তান তা পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়, ওই দুই ভাই সন্তানদের নিয়ে বেড়ানোর কথা বলে গত বুধবার নিজ নিজ বাসা থেকে হন। তারা পরিবার নিয়ে একই এলাকায় আলাদা আলাদা বসবাস করতেন। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে দুই জা তাদের ওই ফাঁকা ফ্ল্যাটে যান। তারা ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। পরে মধ্যরাতের দিকে পুলিশে খবর দেওয়া হয়।

ভাটভা থানার পরিদর্শক ডিআর গোহিল বলেন, ওই দুই ভাইয়ের মরদেহ ফ্ল্যাটের ড্রয়িং রুমে, মেয়ে কৃতি ও সানভির রান্না ঘরে, মায়ুর ও ধ্রুবর লাশ শোয়ার ঘরে পাওয়া গেছে। তাদের সবার লাশই ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, অমরেশ ও গৌরাঙ্গ তাদের সন্তানদের চেতনানাশক খাবার খাইয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়েছেন। এর পর নিজেরা আত্মহত্যা করেছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মরদেহগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর