করোনায় আক্রান্ত নাফিস ইকবাল

এবার করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। জাতীয় দলের সাবেক এই ওপেনারের কভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে একটি ঘনিষ্ট সূত্র।

তবে জানা গেছে শারীরিকভাবে সুস্থ নাফিস ইকবাল। নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র ১১ টেস্ট আর ১৬ ওয়ানডে খেলেই থেমে যেতে হয় এ ওপেনারকে। টেস্টে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫১৮ এবং ওয়ানডেতে ২ ফিফটিতে ৩০৯ রান সংগ্রহ করেছেন তিনি। ছেড়ে দিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটও। অবশ্য খেলা ছাড়লেও এখনো আছেন মাঠে। বিপিএল, ঢাকা লীগের বিভিন্ন দলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৪ বছর বয়সী নাফিস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর