করোনায় আক্রান্ত রোগীকে আইসিইউতে রাখার পর তার ভেন্টিলেটর খুলে এসি চালু করেছিলেন পাশে থাকা স্বজনরা। এতে মারা যায় মূমূর্ষ ওই করোনা রোগী। গত সোমবার (১৫ জুন) রাতে ভারেতের রাজস্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত সোমবার রাতে আইসিউতে ভর্তি ওই রোগীকে দেখতে আসেন তার স্বজনরা। হাসপাতালে থেকে ‘গরমে অসহ্য হয়ে’ তারা ভেন্টিলেটোরের সংযোগ খুলে চালু করে দেন এসি। পরে ভেন্টিলেটরের ব্যাটারি শেষ হয়ে গেলে ওই রোগীর অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে। এক পর্যায়ে ওই রোগী মারা যান।
রোগীর অবস্থা খারাপ হচ্ছে এটা যখন স্বজনরা বুঝতে পারেন তারা সিপিআর করানো ডাক্তারদের জানিয়েছিল ততোক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। এই ঘটনার পর ওই রোগীর স্বজনরা উল্টো হাসপাতাল কর্তৃপক্ষকে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে।
বার্তাবাজার/এসজে