গাজীপুর সিটি করপোরেশোনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, সিটি করপোরেশন এলাকায় কোথাও লকডাউন করা হলে ৪৮ কিংবা ৭২ ঘন্টা আগে থেকেই মাইকিং করে সবাইকে জানানো হবে।
শুক্রবার (১৯ জুন) এক ভিডিও বার্তায় নগরের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নগরীতে করোনাভাইরাস আক্রান্ত এলাকা সমূহ চিহ্নিত করা হচ্ছে। কোন ওয়ার্ডের কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা কত, তা স্বাস্থ্য বিভাগের লোকজনদের নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। লকডাউনের আগে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, আমরা জনগণের মতামতকে প্রধান্য দিয়ে সিটি করপোরেশন কাজ করে যাবো। নগরবাসীকে সুস্থ ও নিরাপদ রাখতে জনগনের স্বার্থে যা যা করা দরকার সকলকে সঙ্গে নিয়ে তা করা হবে।ধৈর্য্য ধরে পরিস্থিতির মোকাবেলা করুন। গাজীপুরে লাখ লাখ গার্মেন্ট শ্রমিক কাজ করে। তাদের নিরাপত্তাও দেখতে হবে। গার্মেন্ট শিল্পের আন্তর্জাতিক বাজার যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বার্তাবাজার/এসজে