রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয় করছে ভারত

চীন-ভারতের আলোচিত লাদাখ সীমান্তে চলছে তীব্র উত্তেজনা। এরই মাঝে নিজেদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে ভারত। তাই রাশিয়ার কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকার বিনিময়ে ১২টি অত্যাধুনিক সুখোই ও ২১টি মিগ-২৯ যুদ্ধবিমান কিনতে ইচ্ছা প্রকাশ করেছে ভারতে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ভারতীয় বিমান বাহিনী এই পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত করার জন্য অনুরোধ করেছে। আগামী সপ্তাহে এই অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। রাশিয়া থেকে যে মিগ-২৯ এবার আনা হবে, তা এই যুদ্ধবিমান কেনা নিয়ে আগের যে চুক্তি হয়েছিল তাতে বদল এনে আরও কিছু সংযোজন হবে।

মিগ-২৯-এ দুটি ইঞ্জিন থাকে। এই যুদ্ধবিমান শত্রুপক্ষের বিমানকে নিখুঁত লক্ষ্যে ধ্বংস করার ক্ষমতা রাখে। এর ওজনও সুখোই-৩০ এমকেআই বিমানের থেকে হালকা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর