প্রাণঘাতী করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা সিটি করপোরেশনের ৪টি ওয়য়ার্ডকে রেডজোনের আওতাভুক্ত করা হয়েছে। ওয়ার্ডগুলোতে আজ মধ্যরাত থেকেই লকডাউন কার্যকর করা হবে।
জেলা করোনাবিষয়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক সিটিকর্পোরেশনের ৩, ১০, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড আগামী ৩ জুলাই পর্যন্ত লকডাউন থাকবে। এর আগে গত মঙ্গলবার জেলা করোনা বিষয়ক কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, গত কয়েকদিনে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যু বেড়ে গেছে। সেখান থেকে ৪টি ওয়ার্ডকে ‘রেডজোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়। যা কার্যকর হবে আজ ১৯ জুন রাত ১২টা থেকে। চলবে ৩ জুলাই পর্যন্ত।
১৬ জুন দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা সেনানীবাসের ৩৩ বীর এর অধিনায়ক লে কর্নেল মাহাবুব আলম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, বিএমএর সাধারন সম্পাদক ডা. আতাউর রহমান জসিমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।
বার্তাবাজার/এসজে