প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সারওয়ার।
শুক্রবার (১৯ জুন) বিকালে পাওয়া রিপোর্টে জানা যায় তিনিসহ তার স্ত্রী ও গৃহকর্মী শিল্পী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন। তবে তাদের শরীরে কোনো উপসর্গ নেই।
এর আগে তার বড় ভাই ও লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ করোনায় আক্রান্ত হন। তিনিও কুমিল্লা শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন।
উল্লেখ্য করোনাকালে অর্থমন্ত্রীর পক্ষে তাঁর দুই ভাই কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। করোনা ঝুঁকি নিয়েই তারা হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছিলেন।
বার্তাবাজার/এসজে