বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বন্দর, ইপিজেড ও পতেঙ্গা করোনা হাসপাতালের জন্য নগদ অর্থ ও পিপিই প্রদান করলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (১৯ জুন) বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতালের রোগীদের অবস্থা পরিদর্শনকালে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালের উদ্যোক্তা ডাঃ হোসেন আহমদের হাতে এক লক্ষ টাকা নগদ অর্থ ও পিপিই তুলে দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশে চলমান করোনা সংকটে দেশবাসীর সেবায় মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন এবং একের পর এক জনহিতকর উদ্যোগ নিয়েছেন, হাসপাতাল গড়েছেন, প্রণোদনা দিয়েছেন। তারই আদর্শ ও নীতিতে উদ্বুদ্ধ হয়ে সারা দেশে আরো অনেকে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন। আমরাও মানবতার সেবা করে প্রধানমন্ত্রীর দেশপ্রেমকে অব্যাহত রাখতে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ হতে আজ পতেঙ্গা করোনা হাসপাতালের কর্মচারী ও রোগীদের জন্য কিছু আর্থিক অনুদান দিয়েছি। ভবিষ্যতে এমন আরো সাহায্য সহযোগিতায় আমরা সবসময় নগরবাসীর পাশে থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাঃ হোসেন আহমদ, জাকির আহমেদ খোকন, আমির হামজা প্রমুখ, রফিক আহমদ প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস