কুষ্টিয়ায় আরও ২১ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২১ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। আক্রান্ত ২১ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৫, কুমারখালী উপজেলার ১, খোকসা উপজেলার ১, মিরপুর উপজেলার ২, ভেড়ামারা উপজেলার ১০, দৌলতপুর উপজেলার ২ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর