মানিকগঞ্জে আরও ১৯ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৪৯ জন হলো। সুস্থ হয়েছেন ২২৭ জন।

শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা রফিকুন নাহার এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলা সদরে ১১ জন, সাটুরিয়া, দৌলতপুর ও ঘিওর উপজেলায় ২ জন করে এবং সিঙ্গাইর ও শিবালয়ে ১ জন করে রয়েছেন। তারা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এ পর্যন্ত জেলার সাতটি উপজেলা থেকে ৪ হাজার ৯৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। ৪৪৯ জনের দেহে কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা সদরেই করোনা সংক্রমিতের সংখ্যা বেশি। এ পর্যন্ত জেলা সদরে ১৩২ জন, সাটুরিয়ায় ৮৭, সিঙ্গাইরে ৮৩, শিবালয়ে ২৯, দৌলতপুরে ১৬, ঘিওরে ৬৪ ও হরিরামপুরে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় কোভিড-১৯–এ সংক্রমিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন।

রফিকুন নাহার বলেন, করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশেনে আছেন ৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭ জন। অন্যরা সবাই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর