পুলিশকে লাঞ্ছিত করে আ’লীগ নেতা আটক

ফরিদপুরের মুধুখালীতে পুলিশের এক কনস্টেবলকে লাঞ্ছিত করার দায়ে পৌর আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে মধুখালীর পেঁয়াজ হাটে এ ঘটনা ঘটে। আটককৃত নেতার নাম মীর্জা ইমরুল কায়েস। তিনি মধুখালী পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।

জানা যায়, সকালের দিকে মধূখালী বাজারে পেঁয়াজ বিক্রি করেন পুলিশ কনস্টেবল নাজমুল হোসেন। বিক্রির টাকা চাইতে গেলে তার হাতে ধরিয়ে দেয়া হয় একটী স্লিপ। টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মীর্জা ইমরুল কায়েস ও তার দলবল পুলিশ কনস্টেবল নাজমুল হোসেনকে লাঞ্ছিত করেন।

এই ঘটনায় নাজমুলের মামা মোস্তাক হোসেন বাদী হয়ে মধুখালী থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ মীর্জা ইমরুল কায়েসকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, মীর্জা ইমরুল কায়েস সন্ত্রাসী প্রকৃতির লোক। ১৯৯৭ সালে ইমরুল কায়েস এক পুলিশ সদস্যকে মারপিট ও মাদক মামলার ঘটনায় ২০০৩ সালে তার সাজা হয়। ওই মামলায় আপিল করে বর্তমানে তিনি জামিনে আছেন।

এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পুলিশের এক সদস্যকে মারপিটের ঘটনায় মামলার পর ইমরুল কায়েস নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর