এলাকাবাসীর কাছে হাতজোড় করে শামীম উসমানের ক্ষমা প্রার্থণা

করোনাকালে নারায়ণগঞ্জের ডিএনডি প্রকল্প এলাকায় পানিবন্ধি মানুষের কাছে দুর্ভোগ পোহানোর কারণে হাতজোড় করে ক্ষমা প্রার্থণা করলেন সাংসদ শামীম ওসমান। দুর্ভোগ নিরসনে ই তোমধ্যেই সেনাবাহিনীর উচ্চ ক্ষমতাসম্পন্ন দু’টি পাম্প দিয়ে চলছে পানি নিষ্কাশনের কাজ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুর্ভোগে থাকা এলাকাবাসী।

জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। শিল্পকারখানাসহ মানুষের বাড়িঘর তলিয়ে যায় পানিতে। কোথাও হাঁটু সমান পানি আবার কোথাও কোমর পানি দিয়ে মানুষ চলাচল করছিল।

আজ (শুক্রবার) বিকেল শহরের রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এরপরেই উচ্চ ক্ষমতাসম্পন্ন দু’টি পাম্প দিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন সেনা সদস্যরা।

শামীম ওসমান জানান, ডিএনডির উন্নয়ন প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতরে যোগাযোগ চলছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে সেনাবাহিনী এই প্রকল্পকে হাতির ঝিলের চেয়েও মনোমুগ্ধকর করতে পারবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর