প্রানঘাতী করনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় আরও ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এখন পর্যন্ত নীলফামারীতে মোট ২৬৪ জন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
নীলফামারীর সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ আজ (শুক্রবার) সন্ধ্যায় এই তথ্য জানান।
তিনি বলেন, ক্রবার দিনাজপুরের এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব থেকে আসা ফলাফলে আট জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানসহ তিনজন, প্রগতিপাড়ার একজন, জলঢাকার মাথাভাঙ্গার একজন, ডিমলার মেডিক্যাল মোড়ের একজন, ডালিয়ার একজন ও কিশোরগঞ্জের মাগুড়ার একজন রয়েছেন।
বার্তাবাজার/এসজে