কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বদির প্রেস সচিব হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েকদিন ধরে বদি জ্বরে আক্রান্ত ছিলেন। আজ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বদি করোনা আক্রান্ত হলেও তার স্ত্রী (ঊখিয়া-টেকনাফ) বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।
সন্ধ্যার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেয়া হয়েছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
বার্তা বাজার / ডি.এস