বিএনপি নেতারা সবাই সুস্থ থাকুন এই কামনাই করি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা সবাই সুস্থ থাকুন, সব মানুষ যেন সুস্থ থাকে সেটিই আমরা কামনা করি। কেউ আক্রান্ত হোক সেটা আমরা চাইনা।

আজ (শুক্রবার) বিকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সদ্যপ্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, চলমান করোনাকালেও বিএনপি নেতারা যারা হাতগুটিয়ে বসে আছেন। ঘরের মধ্যে থেকে প্রেস ব্রিফিং আর কিছু ফটোসেশনের মধ্যে কাজকর্ম সীমাবদ্ধ রেখেছেন, জনগণের পাশে দাঁড়াননি, তাদের আক্রান্ত হবার সম্ভাবনা কম। তবে, আমি সবসময় প্রার্থনা করি বিএনপি নেতৃবৃন্দ সবাই সুস্থ থাকুন।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা জনগণের জন্য কাজ করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর