নাসিম স্মরণে সিরাজগঞ্জে আ.লীগের দোয়া মাহফিল

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ছেলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বাদ আসর সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা শহিদুল আলম।

দোয়া অনুষ্ঠানে নেতারা মোহাম্মদ নাসিমের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, আব্দুস সামাদ তালুকদার, হাজী ইসহাক আলী, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রজব সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক দানী, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম, বেলকুচি পৌরসভার মেয়র আশানূর বিশ্বাস, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এছাড়াও সদর উপজেলাসহ ৯টি উপজেলার সব মসজিদে মোহাম্মদ নাসিম এমপির রুহের মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর