কুষ্টিয়ায় ৮ ঘন্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ৩ দিন

কুষ্টিয়া বটতৈলস্থ গ্রীডে ১৩২ কেভি লাইনের উন্নয়ন এবং বিদ্যমান চাহিদা বৃদ্ধির ফলে পিজিসিবি কর্তৃক কন্ডাক্টর পরিবর্তনসহ সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য আজ শুক্রবার (১৯ জুন) ৮ ঘন্টা বিদ্যুৎ ছিল না।

আগামী ৩ দিন (২০,২৬ ও ২৭ জুন) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলাসহ যেসব অঞ্চলের বিতরণ লাইনের সংযোগ রয়েছে এই গ্রীডে, সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান জানান, ক্রমবর্ধমান কোভিড-১৯ প্রাদুর্ভাবের জেলা হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সচল রাখতে এবং হাসপাতালে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর