কালীগঞ্জে নারী হোটেল শ্রমিকের আত্মহত্যা

সাতক্ষীরায় গলায় ওড়না পেঁচিয়ে এক নারী হোটেল কর্মী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নীলুফার ইয়াসমিন(২৬)। তিনি কালীগঞ্জ উপজেলার হাড়দ্দহ গ্রামের আসকারউদ্দিনের মেয়ে।

হাড়দ্দহ গ্রামের কামরজ্জামান জানান, সাতক্ষীরা শহরের পলাশপোলে প্রথম স্বামীর সঙ্গে ছয় মাস আগে তালাক হয়ে যায় তার বোন নীলুফার ইয়াছমিনের। এরপর সে বাড়িতে না এসে কালীগঞ্জ সদরের আল্লাহর দান হোটেল রান্নার কাজ করতো। সেখানে হোটেল বয় হিসাবে কর্মরত তারালী গ্রামের রাজুর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। চার মাস আগে বিয়ে হয় তাদের। প্রায় এক মাস আগে পূর্ব নারায়ণপুর গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া থাকতো রাজু ও নীলুফার ইয়াসমিন। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেলের কাজ শেষে বাসায় ফেরে নীলুফার। রাত ৯ টার দিকে বাসায় ফিরে দরজা খোলা না পেয়ে স্ত্রী নীলুফারকে ডাকাডাকি করে সাড়া পায়নি রাজু। একপর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নীলুফারক ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন। রাত ১১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধারের পর শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে দুপুরে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে একটি অপমৃত্যু মামলা (১৭নং) হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর