বিশ্বের নামকরা দুই প্রতিষ্ঠান থেকেই ছাঁটাই ৪৫ হাজার কর্মী

করোনাকালে উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক চাপে পড়ে গেছে বিশ্বের বড় বড় কোম্পানী। ঠিক তেমনি সমস্যায় পড়ে কর্মী ছাঁটাই শুরু করেছে বিশ্বের নামকরা গাড়ি নির্মাতা কোম্পানী বিএমডব্লিও এবং দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)।

বিএমডব্লিও থেকে ১০ হাজার ও এইচএসবিসি থেকে চাকরি হারাচ্ছেন ৩৫ হাজার কর্মী। শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

মিউনিখ থেকে পরিচালিত বিএমডব্লিউ শুক্রবার কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে একটি চুক্তির সমঝোতায় পৌঁছে।

এদিকে, করোনার এ পরিস্থিতিতে অনেক নামকরা এয়ারলাইন্স ও প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ২০১৯ সালে মুনাফা ৩৩ শতাংশ কমে যাওয়ায় আনুমানিক ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর