ঝিনাইদহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের জিয়ালা গ্রামে বজ্রপাতে লিটন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত লিটন জিয়ালা গ্রামের ইসলাম হোসেনের ছেলে।
ওই গ্রামের হায়দার আলী জানান, কৃষক লিটন দুপুরে নিজের জমিতে ধানের বীজ বপন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
বার্তা বাজার / ডি.এস
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।