ভারতে উত্তর কোরীয়ার কিমকে চীনের প্রেসিডেন্ট ভেবে কুশপুত্তলিকা দাহ

সম্প্রতি ভারত-চীনের লাদাখ সীমান্তে চীনা সেনাদের হাতে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় প্রতিবাদ জানানো হচ্ছে ভারতের বিভিন্ন স্থানে। এরই অংশ হিসাবে তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা পোড়াতে চেয়েছিল। কিন্তু উত্তর কোরীয়ার নেতা কিম জং উনের কুশপুত্তলিকাকে চীনের প্রেসিডেন্টের ভেবে সেটাই পুড়িয়ে দিল উত্তেজিত ভারতীয়রা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ভারতে চীন প্রেসিডেন্টের কুশপুতুল পোড়াতে নেমে উত্তর কোরিয়ার নেতার কুশপুতুল পোড়ানোর মিশনে নেমেছে ভারতের একদল বিজেপি কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল এ ঘটনা। হয়েছেন হাসির পাত্রও।

বেজিপি কর্মীদের এমন কান্ড ভাইরাল হওয়ায় হাসির পাত্র হওয়ার পাশাপাশি মুখোমুখি হচ্ছেন সমালোচনারও। শত্রু না চিনে লোক দেখানো প্রতিবাদে নামার অভিযোগও উঠছে।

গত সোমবার লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ ভারতীয় সেনা। এই ঘটনার প্রতিবাদে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। বিভিন্ন জায়গায় চলছে চীনবিরোধী বিক্ষোভ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর